সিনিয়র রিপোর্টার ও প্রেজেন্টার রনক হাসানকে প্রয়াত বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্মাননা ২০১৯ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নববর্ষ উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় অভিনেতা আমিরুল ইসলামসহ বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন গুণী মানুষকে এই সম্মান প্রদান করা হয়।
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।




No comments:
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।