[১ম পর্ব]
•রনক হাসান•
সম্প্রতি দেশজুড়ে চাঞ্চল্যকর অধিকাংশ হত্যা ও নাশকতায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। এই শীর্ষ দুই জঙ্গি সংগঠনকে সামনে রেখে প্রায় সব সন্ত্রাসী হামলায় কলকাঠি নাড়ছে জামায়াত-শিবির।
আশুলিয়ার ব্যাংক ডাকাতি, হোসেনি দালানে গ্রেনেড হামলা, গাবতলী ও আশুলিয়ায় পুলিশ হত্যা, বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান হত্যা, পাবনার ঈশ্বরদীতে গলা কেটে যাজক হত্যাচেষ্টা এবং সবশেষ বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে মুয়াজ্জিন হত্যায় সরাসরি জেএমবির দুর্ধর্ষ জঙ্গিরা অংশ নেয় বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা।
অপরদিকে একের পর এক ব্লগার- লেখক- প্রকাশক হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের সিøপার সেলের ভয়ঙ্কর জঙ্গিরা জড়িত। যদিও এসব জঙ্গির অধিকাংশই বর্তমান কিংবা সাবেক শিবিরকর্মী। এই শিবিরকর্মীদের অংশগ্রহণেই ২০০৫ সালের মতো ফের ভয়ঙ্কর হয়ে উঠছে জেএমবি। এমনকি আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নিয়ে ডেথ স্কোয়াড গড়ে তুলেছে নিষিদ্ধ এই সংগঠনটি। চাঞ্চল্যকর কয়েকটি মামলার তদন্ত করতে গিয়ে এসব তথ্য পান গোয়েন্দারা।
যদিও এ মুহূর্তে জেএমবি বড় ধরনের কোনো নাশকতা ঘটানোর সক্ষমতা রাখে না বলে মনে করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘হোসেনি দালানে হামলাসহ কয়েকটি ঘটনায় জেএমবির জঙ্গিরা জড়িত থাকলেও আগের মতো তাদের সাংগঠনিক শক্তি আর নেই। বিভিন্ন সময় তাদের নাশকতার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে পুলিশ।’ মনিরুল ইসলাম বলেন, ‘সীমিত আকারে পরিচালিত জেএমবির কার্যক্রমের ওপরও গোয়েন্দা নজরদারি রয়েছে। এ জঙ্গিদের মদতদাতা জামায়াত ও শিবির নেতাদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।’
মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলা চালায় আলবানি ওরফে মাহফুজ ও রাশেদ ওরফে আশিকের নেতৃত্বে জেএমবির ছয় জঙ্গি। গ্রেফতারের পর বুধবার রাতে বন্দুকযুদ্ধে নিহত আলবানি জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন। এর আগের দিন বিশিষ্ট ব্যক্তিদের হুমকিদাতা মাদরাসা শিক্ষক আবদুল হক ও জিহাদি জন নাম ব্যবহার করে আইএসের নামে প্রচারণা চালানো নাহিদ হাসানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আলবানি, হক ও নাহিদ এক সময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
তাদের ধারণা, সর্বশেষ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে গুলি করে মুয়াজ্জিন হত্যা এবং রংপুর ও দিনাজপুরে খ্রিস্টান চার্চের ১১ জনকে হত্যার হুমকিও একই সুতোয় গাঁথা। উভয় ঘটনায় জেএমবির জঙ্গিরা তথা শিবিরের কর্মীরা জড়িত থাকতে পারে।
এর আগে, গত মাসে গাবতলীতে পুলিশ সদস্য ইব্রাহিম মোল্লা হত্যার সময় হাতেনাতে গ্রেফতার মাসুদ রানাও শিবিরের সক্রিয় কর্মী।
তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, ২০০৫ সালে একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা চালানো জঙ্গি সংগঠন জেএমবি ফের ভয়ঙ্কররূপে আবির্ভূত হচ্ছে। এক সময় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে প্রায় নিঃশেষ হয়ে যাওয়া জেএমবিতে নতুন করে সক্রিয় হয়েছে জামিনে মুক্তি পাওয়া জঙ্গিরা। বর্তমান ও সাবেক অনেক শিবিরকর্মী যোগ দিচ্ছে জেএমবিতে। আইএস ও আল কায়দাসহ আন্তর্জাতিক জঙ্গিদের নাম ভাঙিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে হিংস্র ও বর্বর জঙ্গিদের সংগঠন নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি।
একটি বিশ্বস্ত সূত্রের দেওয়া তথ্যমতে, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠন ছাত্রশিবিরের কিছু পলাতক নেতা সরকারকে বিপাকে ফেলতে এ জঙ্গিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছে। চাঞ্চল্যকর কয়েকটি মামলার তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানান এক গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, সাম্প্রতিক অধিকাংশ হত্যা ও হামলায় জেএমবি ও আনসারুল্লাহ সামনে থাকলেও মূলত নেপথ্যে রয়েছে জামায়াত।
এসব জঙ্গিকে অর্থায়ন করছেন কয়েকজন জামায়াত নেতা, ব্যবসায়ী ও জামায়াত নিয়ন্ত্রিত কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান। জঙ্গিবাদের মদতদাতা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম গোয়েন্দাদের হাতে রয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলা, আশুলিয়ায় প্রকাশ্যে দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি ও সাতজনকে হত্যা, গাবতলী ও আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে হত্যা, বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান সুুফিবাদী ‘পীর’ খিজির খানকে হত্যা, পাবনার ঈশ্বরদীতে যাজক লুক সরকারকে গলা কেটে হত্যাচেষ্টায় জেএমবির ভয়ঙ্কর জঙ্গিরা জড়িত।
অধিকাংশ ঘটনায় নেতৃত্ব দিয়েছিল জেএমবি নেতা আলবানি ওরফে মাহফুজ। মামলাগুলোর দীর্ঘ তদন্তে ও গ্রেফতারদের স্বীকারোক্তিতে এটি পরিষ্কার হয়ে গেছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
তদন্ত সংশ্লিষ্ট আকেটি সূত্র জানায়, রাজধানীর রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও গোপীবাগে কথিত ‘পীর’ লুৎফুর রহমানসহ সিক্স মার্ডারের ঘটনায়ও জেএমবির জঙ্গিরা জড়িত। প্রতিটি হত্যাকা-ে সামনে জেএমবি থাকলেও পেছনে কলকাঠি নেড়েছে জামায়াত-শিবির।
কিন্তু যথাযথ প্রমাণের অভাবে হোতাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
অপরদিকে, ব্লগার ও প্রকাশক হত্যা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ব্লগার ও লেখক হত্যায় আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির সিøপার সেলের জঙ্গিরা জড়িত বলে তদন্তে বেরিয়ে এসেছে। লেখক ড. অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় চট্টোপাধ্যায় নীল ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে ধর্মীয় মতাদর্শগত কারণে হত্যা করে একই ধর্মান্ধ উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠী। এসব হত্যায় পৃথক দল অংশ নিলেও মূল নেতৃত্ব এক বলে মনে করেন গোয়েন্দারা।
২৩ অক্টোবর রাতে পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে ওই বোমা হামলায় ১১৫ জন আহত হন। ওই রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোর এবং পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন নামে ৫৫ বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়।
৪ নভেম্বর সকালে সাভারের আশুলিয়ায় বাড়ইপাড়া তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে মুকুল হোসেন নামের এক কনস্টেবলকে হত্যা এবং আরো একজনকে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যায় তিনজন। এর আগে গাবতলীতে হত্যা করা হয় পুলিশ সদস্য ইব্রাহীমকে।
২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ সাতজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে জেএমবির জঙ্গিরা।
গোয়েন্দা সূত্রমতে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা ও একই বছরের ১৪ নভেম্বর ঝালকাঠিতে দুই বিচারককে হত্যা করে যেভাবে তারা আলোচনায় এসেছিল, এবারও আইএস নাম দিয়ে সারাদেশে নাশকতা ঘটিয়ে আলোচনায় আসার পরিকল্পনা জেএমবির। কারণ সংগঠনটি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনও বহাল রয়েছে তাদের চরম নেতিবাচক সাংগঠনিক কার্যক্রম।
তবে নতুন করে জেএমবি ভয়ঙ্কর হয়ে উঠছে বলে মনে করেন না র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। তিনি বলেন, ‘জেএমবিসহ সব জঙ্গি সংগঠনের মেরুদ- ভেঙে দিয়েছে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। জামিনে বের হয়ে কিছু জঙ্গি নতুন করে তৎপরতা চালানোর চেষ্টা করলেও গ্রেফতার হচ্ছে।’ তবে বর্তমানে জামায়াত-শিবির জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বলে মনে করেন এই শীর্ষ র্যাব কর্মকর্তা।
শিবির নাকি জঙ্গি

No comments:
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।