••রনক হাসান••
শিরায় শিরায় আকড়ে থাকা ভালোবাসা
তীব্র, এত গভীর আর তীক্ষ্ণ যে-
ধারালো সূচের মতো বিধে যায় আত্মায়
প্রশান্তির পবিত্র পরশ। ছড়িয়ে পরে
রক্তে-মহাকাশ ছাড়িয়ে
চলতে চলতে বিশ্বআত্মার পথে বহুগুনে
আবার ফিরে ফিরে আসে
ভালোবাসা হয়ে-ই
নানারুপে। তোর উপস্থিতিতে
আনন্দ আনন্দ খেলা খেলে মন।
পাশাপাশি হাটছি, আনমনে হেলেদুলে
একসময় শেষ হয়ে আসে পথ।
কোন কথা হয় না।
কিন্তু সব কথা-ই হয়ে যায়।
স্পষ্ট টের পায় তোর ভাবনাগুলো
তোর স্পন্দন, শিরায় শিরায় জমিয়ে রাখা ভালোবাসা।
হঠাৎ হঠাৎ-
চিৎকার করে কেদে উঠি আনন্দে
নিজের ভেতর খুব গোপনে-
গৌরবের বিদ্যুত খেলে মনে
কি আনন্দে? কি আনন্দে?
তুই ও যেমন জানিস
আমিও ঠিক তাই
ভালোবাসার ভাবনাগুলো-
শিরায় শিরায় আকড়ে থাকা ভালোবাসা
তীব্র, এত গভীর আর তীক্ষ্ণ যে-
ধারালো সূচের মতো বিধে যায় আত্মায়
প্রশান্তির পবিত্র পরশ। ছড়িয়ে পরে
রক্তে-মহাকাশ ছাড়িয়ে
চলতে চলতে বিশ্বআত্মার পথে বহুগুনে
আবার ফিরে ফিরে আসে
ভালোবাসা হয়ে-ই
নানারুপে। তোর উপস্থিতিতে
আনন্দ আনন্দ খেলা খেলে মন।
পাশাপাশি হাটছি, আনমনে হেলেদুলে
একসময় শেষ হয়ে আসে পথ।
কোন কথা হয় না।
কিন্তু সব কথা-ই হয়ে যায়।
স্পষ্ট টের পায় তোর ভাবনাগুলো
তোর স্পন্দন, শিরায় শিরায় জমিয়ে রাখা ভালোবাসা।
হঠাৎ হঠাৎ-
চিৎকার করে কেদে উঠি আনন্দে
নিজের ভেতর খুব গোপনে-
গৌরবের বিদ্যুত খেলে মনে
কি আনন্দে? কি আনন্দে?
তুই ও যেমন জানিস
আমিও ঠিক তাই
ভালোবাসার ভাবনাগুলো-
No comments:
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।